Sylhet View 24 PRINT

একুশের বইমেলায় পাওয়া যাচ্ছে কবি রহমান শেলীর বই

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০২-০৫ ২১:০৯:৫৩

পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান যিনি রহমান শেলী নামে জনপ্রিয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে চাকুরী করছেন পুলিশ বিভাগে। ২৫তম বিসিএসে এএসপি হিসেবে যোগদান করেন।

পেশাগত জীবনের বাস্তবচিত্র কলমে অংকন করেন শব্দের পর শব্দের শৈলীতে। উপন্যাস থেকে শুরু করে ক্রাইম ফিকসন, ডিটেকটিভ, সাইন্স ফিকসন, ভূত, কিশোর মুক্তিযুদ্ধ ও সমসাময়িক বিষয় নিয়ে উপন্যাস লিখেছেন। এবারের একুশের বইমেলায়ও কবি রহমান শেলীর কয়েকটি বই পাওয়া যাচ্ছে। ২০১৭ বইমেলায় রহমান শেলীর বইগুলোর মধ্যে রয়েছে-

১. দ্য সাইজ দ্য ক্লূ: (গোয়েন্দা) - অনিন্দ্য প্রকাশ। স্টল নং- ৪৫৬-৪৫৯ ।
২. বেড়াল রহস্য: (গোয়েন্দা) - পাঞ্জেরী প্রকাশনী। স্টল নং- প্যাভিলিয়ন - ৯।
৩. এবং ভূত এবং সিআইডি: প্রিয়মুখ প্রকাশনী। স্টল নং - ২৬৮ ।
৪. মুক্তিযুদ্ধে পুলিশের ইতিহাস: ভাষা প্রকাশ। স্টল নং -  ৪৮৩ ।
৫. শিক্ষানবিশ এমবিবিএস: (রম্য) - কথা প্রকাশ। স্টল নং - ১৭৫-১৭৮ ।
৬. আর কতো কোটি বছর হলে একটি সময় হবে আমাকে দেবার : (কবিতা)- বিভাস প্রকাশ। স্টল নং -
৭. পাখিদের কিচিরমিচির: (ছোটদের গল্প) - রিদম প্রকাশনী। স্টল নং - ২৮০-২৮১।
৮. নির্বাচিত ৫ টি  উপন্যাস : রিদম প্রকাশনী। স্টল নং - ২৮০-২২৮১ ।

রহমান শেলীর বই বাসায় বসে বই পেতে: ১৬২৯৭ এ কল করুন।

সিলেটভিউ/০৫ ফেব্রুয়ারি ২০১৭/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.