Sylhet View 24 PRINT

সিলেটভিউ ৬ষ্ঠ বর্ষে পদার্পণ: শুভ প্রতিদিন পরিবারের শুভেচ্ছা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-০৩ ১৭:৩০:১৩

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের পাঠকপ্রিয় অনলাইন গণমাধ্যম সিলেটভিউ২৪ডটকম’র ৫ম জন্মবার্ষিকী ও ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সিলেটের নতুনধারার দৈনিক পত্রিকা শুভ প্রতিদিন।

সোমবার সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ নেহার মার্কেটে সিলেটভিউ কার্যালয়ে শুভ প্রতিদিন’র প্রধান বার্তা সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মঈন উদ্দিন’র নেতৃত্বে সিলেটভিউ২৪.কম সম্পাদক শাহ্ দিদার আলম নবেল’র হাতে ফুলের তোড়া দিয়ে এ শুভেচ্ছা জানানো হয়।

এসময় সাংবাদিক মঈন উদ্দিন বলেন- সিলেটভিউ২৪.কম তার যাত্রা শুরুর সময় থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। দক্ষ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল’র সুযোগ্য দিক নির্দেশনায় গণমাধ্যমটি হাজার বছরের পানে এগিয়ে যাক এমন শুভ কামনা জানান মঈন উদ্দিন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শুভ প্রতিদিন পত্রিকার চিফ রিপোর্টার ও অ্যাসাইনমেন্ট এডিটর আমিনুল ইসলাম রোকন, ডেপুটি চিফ রিপোর্টার ও ফিচার এডিটর সাঈদ চৌধুরী টিপু, সিনিয়র রিপোর্টার মিসবাহ উদ্দীন আহমদ, সিলেটভিউ’র সাব এডিটর পিংকু ধর, শুভ প্রতিদিন ও সিলেটভিউ’র স্টাফ রিপোর্টার দিব্য জ্যোতি সী, সিলেটভিউ’র স্টাফ রিপোর্টার সুব্রত দাস, মারুফ খান মুন্না ও সিলেটভিউ রিডার্স ক্লাবের মুহিত রাজা চৌধুরী প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/ ০৩ জানুয়ারি ২০১৮/ এমইউএ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.