Sylhet View 24 PRINT

টুলটিকর থেকে শিশু নির্যাতনকারী মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১৯ ২১:৩৭:৩৯

সিলেটভিউ ডেস্ক :: সিলেট নগরীর টুলটিকর চামেলীবাগ এলাকা থেকে শিশু নির্যাতনকারী এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

শিশু নির্যাতনকারী হাফিজ মোঃ মাসুদ আহমদ ইমন (৩০) নগরীর রায়নগরস্থ সাইখুল ইসলাম ইন্টারন্যাশনাল আবাসিক জামেয়া মাদ্রাসার শিক্ষক।

পুলিশ জানিয়েছে, মাদ্রাসার ১৩ বছরের এক ছাত্রকে নির্মমভাবে নির্যাতন করেন ওই শিক্ষক। পরে নির্যাতিত শিশুর অভিভাবক বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে হাফিজ মোঃ মাসুদ আহমদ ইমনকে গ্রেফতার করা হয়। সে সিলেট নগরীর চামেলীবাগ আ/এ টুলটিকর-এর বাসিন্দা আব্দুল কাদিরের পুত্র।

তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় শিশু আইন-২০১৩ তে মামলা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/১৯ ডিসেম্বর ২০১৯/এসএমপি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.