সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২৮ ১০:৫৪:১৮
সিলেট :: সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা তৈয়্যবিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার বার্ষিক সালানা জলসা আগামী ২৯ জানুয়ারী বুধবার বাদ জোহর থেকে মাদরাসা ময়দান মাঠে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথির থাকবেন কাদেরিয়া তৈয়্যবিয়া আলিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আবুল কাশেম ফজলুল হক ঢাকা।
বিশেষ অতিথি থাকবেন লন্ডন প্রবাসী ব্যারিস্টার মনসুর আলম আশরাফী, প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে ক্বোরআন হযরতুলহাজ্ব আল্লামা ড. সৈয়দ মোহাম্মদ হাসান আল আযহারী । এতে সভাপতিত্ব করবেন অত্র মাদ্রাসার সভাপতি আমির উদ্দিন আহমদ।
উক্ত মাহফিল সফল ও স্বার্থক করে তোলার জন্য সকলের উপস্থিতি কামনা করেছেন অধ্যক্ষ মোহাম্মদ জালালুউদ্দিন আল কাদেরী।
সিলেটভিউ২৪ডটকম/২৮ জানুয়ারি ২০২০/প্রেবি/মিআচৌ