সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৪ ১৮:১৫:৪৩
সিলেট :: বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের পক্ষ থেকে সারাদেশে ঈদ উপহার প্রদান করা হচ্ছে। মূলত বিগত দিনে আন্দোলন করতে গিয়ে নিহত ও আহত হওয়া এবং ‘গুম হওয়া’ নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়াচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
এরই অংশ হিসেবে ‘গুমের শিকার’ সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমদ দিনার ও ছাত্রদল নেতা জুনেদ আহমদের পরিবারে ঈদ উপহার প্রদান করা হয়েছে।
দিনারের পরিবারের পক্ষে উপহার গ্রহণ করেন তার ভগ্নীপতি সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামীম আহমদ ও দিনারের ছোট বোন সিলেট জেলা মহিলাদলের সহসভানেত্রী তাহসিন শারমিন তামান্না।
জুনেদ আহমেদের পরিবারের পক্ষে উপহার সামগ্রী গ্রহণ করেন তার ছোট ভাই সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য মইনুল ইসলাম।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষে উপহার সামগ্রী হস্তান্তর করেন বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কমিটি’র সহ সভাপতি এডভোকেট রাজ্জাক খান রাজ ও যুগ্ম সম্পাদক এডভোকেট শামীম আহমদ।
সিলেটভিউ২৪ডটকম/২৪ মে ২০২০/প্রেবি/আরআই-কে