Sylhet View 24 PRINT

গৃহহীন পরিবারকে বাড়ি দিয়ে শেখ হাসিনা বিশ্বে রোল মডেল: স্যার এনাম

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৫-০৫ ১৫:১৫:৫২

সিলেট :: সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মননোয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য আওয়ামী লীগের ম্যানচেষ্টার শাখার সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক স্যার এনাম উল ইসলাম বলেছেন, আমি আপনাদের সন্তান, আপনাদের জন্য কিছু করতে চাই, আপনাদের সন্তান হিসেবে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুযোগ দিলে সংসদে দাঁড়িয়ে আপনাদের কথা বলতে চাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা ও শেখ হাসিনার স্বপ্নময় বাংলাদেশ গড়তে কাজ করতে চাই। ইতিমধ্যে আমি সিলেট-৩ আসনের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের উন্নয়নে এবং বেকারত্ব নিরসনে কাজ শুরু করেছি। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আজ বিশ্বের দরবারে শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে প্রশংসনীয়।

তিনি বলেন, সবার জন্য পরিবেশসম্মতভাবে আবাসন নিশ্চিত করার ক্ষেত্রে শেখ হাসিনা সরকার সারা বিশ্বে রোল মডেল হবে। সারা দুনিয়ায় যেমন নেতৃত্ব প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা, এ ক্ষেত্রেও তাঁর নেতৃত্ব থেকে সারা দুনিয়া শিক্ষা গ্রহণ করছে। আপনাদের সবাইকে নিয়ে শেখ হাসিনার ভিশনে শরিক হতে চাই। সে ক্ষেত্রে আপনাদের সহযোগিতার প্রয়োজন। আমি সর্বসময় বলে আসছি যদি শেখ হাসিনা আমাকে আসন্ন উপনির্বাচনে মননোয়ন বিবেচনায় নেন আর নৌকা প্রদান করেন তা হলে আমি নির্বাচন করবে। তা না হলে আপনাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে যাবে।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ধারাবাহিকভাবে খাদ্য সামগ্রী বিতরণের অংশ হিসেবে মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী বাস্তহারালীগ ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার আয়োজিত ফেঞ্চুগঞ্জ পিঠাইটিকর ঈদগাহে মাঠে খাদ্য সামগ্রী বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

বাংলাদেশ আওয়ামী বাস্তহারালীগ ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাকীম লুৎফুর রহমান জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাউদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শুকুর উদ্দিন, মইজ উদ্দিন প্রমুখ।

এদিকে ফেঞ্চুগঞ্জ কাসিম আলী সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে হতদরিদ্র পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদুজ্জামান। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র ফেঞ্চুগঞ্জ উপজেলার সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. আলী বাচ্চু’র পরিচালনায় স্যার এনাম উল ইসলাম বলেন, সমাজসেবা ইসলামের একটি অঙ্গ। রাজনীতিতে যখন ইলেকশন আসে, তখন কিছু কিছু নেতা জন্মায়। যারা আপনাদের সম্মুখে এসে ভোটের জন্য ধাপ্পাবাজি করে। আমি আপনাদের সাথে ধাপ্পাবাজি করতে চাই না। আমি আপনাদের পাশে আছি এবং সবসময় পাশে থাকব।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী সিনিয়র শিক্ষক মাহবুবুল আলম, সহকারী শিক্ষক মো. শাহজাহান প্রমুখ।

সবগুলো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যার এনাম উল ইসলাম ফাউন্ডেশনের সিইও রুহুল আলম চৌধুরী উজ্জ্বল, স্যার এনাম উল ইসলাম ইসলামিক রিসার্স সেন্টারের পরিচালক সামসুল ইসলাম, সিলেট জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ শামীম ইকবাল, মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি তাজ উদ্দিন খান আলম।

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.