সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৫-১০ ২১:১২:২১
নিজস্ব প্রতিবেদক :: ঈদ উৎসব দুয়ারে। পোশাক, জুতা, গয়না, প্রসাধনীসহ ঘর-গৃহস্থালির কেনাকাটা প্রায় শেষ। শেষ সময়ের প্রস্তুতি হিসেবে বিশেষ এই দিনটিতে নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলে ধরতে তরুণী ও গৃহিণীরা এখন পার্লারমুখী। আর এক্ষেত্রে ভিড় দেখা গেছে সিলেট নগরীর নয়াসড়কের বান থাই-এ।
সিলেটে দীর্ঘদিন সর্বোচ্চ মান ও আধুনিক সেবা দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে। রূপচর্চায় সিলেটের রুচিশীল মানুষের আস্থার ঠিকানা এই প্রতিষ্ঠান বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা। তাই প্রতিটি উৎসব উদযাপনে মানুষের পছন্দের শীর্ষ তালিকায় থাকে ‘বান থাই’।
সরেজমিনে সিলেট নগরীর পার্লারগুলোতে দেখা যায়, সেবাগ্রহীতারা চুল কাটা এবং মুখের সৌন্দর্য বৃদ্ধিজনিত সেবাসহ বিভিন্ন ধরনের ফেসিয়াল ও ব্লিচ বেশি করাচ্ছেন। মেনিকিউর, পেডিকিউর করাতেও আসছে অনেকে।
এক্ষেত্রে পিছিয়ে নেই পুরুষরাও। শিশু থেকে মধ্যবয়সীরাও যাচ্ছেন জেন্টস পার্লারে। চুল কাটা থেকে শুরু করে মুখের যত্নটাও বাড়তি করে নিচ্ছেন উৎসব উদযাপনে। তাই তরুণদের ভিড় সকাল থেকে মধ্যরাত অবধি।
সিলেট নগরীর শীর্ষস্থানীয় পার্লার ‘বান থাই’-এ নিয়মিত সেবার পাশাপাশি ঈদ উপলক্ষে প্যাকেজ সেবা দেওয়া হচ্ছে। এসব প্যাকেজের মধ্যে থাকছে বিভিন্ন ধরনের সেবা। প্যাকেজ সেবা নেওয়া হলে মোট ব্যয় তুলনামূলক কম পড়ছে।
বান থাই-এর উদ্যোক্তারা জানালেন, বছরের অন্যান্য সময়ের তুলনায় ঈদ উপলক্ষে পার্লারে সেবাগ্রহীতার সংখ্যা কয়েক গুণ বাড়ে। এবার করোনা পরিস্থিতির মাঝেও ভালো সাড়া পাওয়া যাচ্ছে।
তিনি আরো জানান, করোনাকালে সর্বোচ্চ স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করে গ্রাহকদের সেবা দেয়া হচ্ছে। গ্রাহকরা এ বিষয়ে অনেক সন্তুষ্ট।
সিলেটভিউ২৪ডটকম/পিডি