আজ বুধবার, ১৭ জুন ২০২৬ ইং

হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে বর্ষবরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-১৪ ১৮:৩৯:৩৬

সিলেট :: সিলেট নগরীর শিবগঞ্জ সাদিপুরস্থ সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪২৫। বর্ষবরণ উপলক্ষে শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সাদিপুর ঘুরে পুণরায় বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

পরে বিদ্যালয়ে হা-ডু-ডু, যেমন খুশি তেমন সাজো, ডাংগুলিসহ দেশীয় বিভিন্ন ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠানমালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এলাইছ মিয়া, ২১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শফি উল্লাহ শফি, খালেদুর রহমান, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নাজমা বেগম প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/ ১৪ এপ্রিল ২০১৮/ প্রেবি/ শাদিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন