আজ শনিবার, ১৩ জুন ২০২৬ ইং
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, বঙ্গবন্ধু কন্যাকে অব্যাহতভাবে দেশ পরিচালনার সুযোগ দিলে কয়দিন পরেই মালয়েশিয়া সিঙ্গাপুরের বদলে যাবার গল্প কেউ শুনবেনা। পৃথিবীর মানুষ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বদলে যাওয়ার গল্প শুনবে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ছাতকে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ৪৬ দরিদ্র পরিবার ও দু’টি শিক্ষা প্রতিষ্টানের মধ্যে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন ইতিমধ্যে বাংলাদেশ ক্ষুধামুক্ত হয়েছে। মানুষের তিনটি মৌলিক চাহিদা, অন্ন বস্ত্র বাসস্থান। শেখ হাসিনার নেতৃত্বে অন্নের সমস্যার সমাধান হয়েছে।
গৃহহীনরা ঘর পাচ্ছে। বস্ত্রের সমস্যার সমাধানও হয়েছে। আগে বিদেশ থেকে পুরনো কাপড় আসতো সেটা হকার মার্কেট থেকে কিনে মানুষ পড়তো। আর এখন বাংলাদেশ থেকে সেলাই করা নতুন কাপড় বিদেশে যায়, সেগুলো সেখানকার বড় বড় শপিংমলে বিক্রি হয়।
বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্টানিকভাবে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
এসময় ৪১ পরিবারকে ২ বান্ডিল ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা এবং ৫ পরিবারকে ১ বান্ডিল ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা করে প্রদান করা হয়।
প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত শাহ-জালাল উচ্চ বিদ্যালয়ে ৪ বান্ডিল ঢেউটিন ও নগদ ১২ হাজার টাকা এবং ফকিরটিলা সুনু মিয়া চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ে ৩ বান্ডিল ঢেউটিন ও নগদ ৯ হাজার টাকা প্রদান করা হয়।
ঢেউটিন ও টাকা বিতরণকালে উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাপস শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু শাদাত মো. লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বিলাল আহমদ, আব্দুল মছব্বির, আওয়ামীলীগ নেতা চাঁন মিয়া চৌধুরী, মোশাহিদ আলী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম প্রমূখ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম / ৩ সেপ্টেম্বর ২০১৯/ এমএ/এসএইচ